মালদা

জেলা শিল্পকেন্দ্রের উদ্যোগে তিনদিন ব্যাপী জেলাস্তর হস্তশিল্প প্রদর্শনী ও প্রতিযোগিতা মালদায়

প্রতি বছরের ন্যায় এ বছরেও মালদা জেলায় জেলা শিল্পকেন্দ্রের উদ্যোগে তিনদিন ব্যাপী জেলাস্তর হস্তশিল্প প্রদর্শনী ও প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন হল জেলা শিল্পকেন্দ্রে। বুধবার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,জেলা শিল্প উন্নয়ন আধিকারিক সুভাসিষ সরকার, মালদা জেলা পরিষদের সভাধিপতি সরলা মুর্মু, মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্সের সাধারন সম্পাদক উজ্জল সাহা, যুগ্ম সম্পাদক উত্তম সাহা সহ অন্যান্যরা। আধিকারিকরা জানান, প্রায় ৩০০ জন পুরুষ ও মহিলা তাদের তৈরি জিনিস নিয়ে এখানে প্রদর্শনের জন্য এসেছেন।